মৌমিতা দেবনাথ,
স্কুলের জমি জবরদখল করে নেওয়ায় চাকদহ থানায় দায়ের করা হল লিখিত অভিযোগ। ঘটনাটি ঘটেছে চাকদাহ ব্লকের দুবড়া গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে দুবড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি আইসিডিএস সেন্টারের জমি জবরদখল করে নেওয়া হয়। গ্রামের বাসিন্দা চন্ডী সর্দার জানালেন, দুবড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগডোব গ্রামের একটি আইসিডিএস সেন্টারের নির্দিষ্ট কোন জায়গা ছিল না। যে কারণে ওই গ্রামের এই বাসিন্দা সরজিত সরদার নামে এক ব্যক্তি তার নিজস্ব জায়গা দেন। সেই জায়গাতেই গত ২৫ শে জানুয়ারি দুবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে জমিটি স্কুলের জন্য উদ্বোধন হয় এবং সেখানে একটি আইসিডিএস এর বোর্ড বসানো হয়। গ্রামবাসীদের অভিযোগ ওই আইসিডিএস সেন্টারের পাশের জমির মালিক স্বর্ণ বালা সরদার বিভিন্ন মানুষের মদতে জমিতে জবরদখল করে নেওয়ার চেষ্টা করে এবং আইসিডিএস সেন্টারের যে বোর্ডটি আছে সেটিকে বাগানে ফেলে দেয়, সকালে গ্রামবাসীরা দেখতে পায় বোর্ডটি অন্য জায়গায় পড়ে আছে । যে কারণে সঠিক সুব্যবস্থার জন্য গ্রামবাসীরা চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

