চাকদহে সরস্বতী পুজো এবার করবে মহিলা পুরোহিতরা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহে সরস্বতী পুজো এবার করবে মহিলা পুরোহিতরা
আজকের দিন পেরোলেই কাল সরস্বতী পুজো বিদ্যার দেবীর আরাধনা মেতে উঠবে ছাত্র-ছাত্রীরা। সেই প্রাচীনকাল থেকে পৌরহিত্তের কাজ করে আসছে পুরুষরা। নারীদের সেই কাজে বাধা। তবে সময় পরিবর্তন হয়েছে অনেকটাই কালের নিয়মে পৌরহিত্ত প্রথাতেও এসেছে আমূল পরিবর্তন। বহু জায়গাতেই এখন মহিলা পুরোহিতদের পুজো করতে দেখা যায়। এবার সেই পথেই হাঁটতে চলেছে চাকদহের মহিলা পুরোহিতরা। এবার সরস্বতী পুজো করতে দেখা যাবে চাকদহের মহিলা পুরোহিতদের। এই প্রথম না এর আগেও তারা পূজো করেছেন এবং বিয়ে দিয়েছেন। তারা পৌরহিত্ত করলে উপকার হবে বলে অনেকেই মনে করছেন। কারণ সরস্বতী পূজো মানে ই পুরোহিত নিয়ে একপ্রকার দুশ্চিন্তা। চাতকের পাখির মত পথ চেয়ে পুরোহিতের জন্য বসে থাকতে হয় অনেক সময় কথা দিয়ে তারা কথা রাখেন না। আবার রাস্তা দিয়ে আসার সময় অনেকেই পুরোহিতকে জোর করে ধরে নিয়ে যায় এমন দৃশ্য দেখতে পাওয়া যায়।তাই মেয়েরা যদি পুজো করতে এগিয়ে আসে তবে অনেকেরই সুবিধা হবে। তাই এবছর মহিলা পুরোহিতদের স্বাগত জানিয়েছেন চাকদহের মানুষ।