নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহের শিমুরালিতে উদ্ধার বিশালাকৃতির চন্দ্রবোড়া সাপ।
শীতের সকালে বৃহৎ আকৃতির এক চন্দ্রবোড়া সাপ ধরা পড়ল চাকদা শিমুরালিতে। শীতের সকালে শীতের হালকা আমেজ গায়ে মেখে রোদ পোহাতেও বিশাল আকৃতির এই চন্দ্রবোড়া সাপটি। তার মুখ দিয়ে বেরোচ্ছিল বিকট শব্দে আওয়াজ। ঘটনাটি ঘটেছে, শিমুরালি চাদুরিয়া ১ নম্বর জিপির পুটি কলনি এলাকায়। বনদপ্তর এর ফোন নম্বর না থাকায় বেশ বিপদে পড়েন এলাকার বাসিন্দারা।এলাকার বাসিন্দা অলোক সরকার এবং স্বপন দাস সাপটিকে ধরে বস্তায় বন্দি করল। এরপর ফোন করা হয় রানাঘাট বনদপ্তরে। তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। তবে তার আগেই সাপটিকে উদ্ধার করে একটি বস্তায় ধরে ফেলেছিল এলাকার দুই যুবক এবং গোটা এলাকার মানুষ অসীম সাহসিকতার জন্য বাসিন্দা অলক দাস কে ধন্যবাদ জানিয়েছেন। শীতের শুরুতে বিশাল আকৃতির চন্দ্রবোড়া সাপটিকে দেখতে ভিড় জমিয়ে ছিল বহু মানুষ।

