চলে গেল সুশান্ত-এর ছায়াসঙ্গী
‘ফাজ আর নেই !’ জানালেন সুশান্ত সিং রাজপুতের দিদি
সুশান্ত সিং রাজপুতের প্রিয় ছায়াসঙ্গীও এবার চলে গেল । আগেই মালিক চলে গিয়েছেন পরলোকে । এবার সুশান্ত সিং রাজপুতের কাছের বন্ধুও পাড়ি দিল তাঁর কাছেই। দুই বন্ধুর দেখা হবে অন্যলোকে। কোথায় সে, যে সবসময়ে গায়ে-মাথায় হাত বুলিয়ে আদর করে কাছে ডেকে নেন। সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং টুইট করে জানান, ‘অনেকটা পথ ফাজ! তুমি তোমার স্বর্গীয় বন্ধুর কাছে গেলে। ফাজ আর নেই!’প্রসঙ্গত, ফাজ সুশান্তের সঙ্গে তাঁর ফ্ল্যাটেই থাকত। প্রয়াত অভিনেতার সর্বক্ষণের সঙ্গী ছিল। শুট থেকে বাড়ি ফিরে তার সঙ্গেই সময় কাটাতেন সুশান্ত।অবলা প্রাণীরা মুখ ফুটে না বললেও তাদের আচরণ দেখে বোঝা যায়। সুশান্তের দিদিই তখন জানিয়েছিলেন পোষ্য ফাজের দিন কাটছে সুশান্তের অপেক্ষায়। এবার বোধহয় সেই অপেক্ষার অবসান। কারণ, চিরতরে ইহলোক থেকে বিদায় নিল ফাজও।

