মৌমিতা দেবনাথ
চলন্ত নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে চুল আটকে মর্মান্তিক মৃত্যু তরুণীর
ফের সেলফির নেশা মৃত্যুর পথে ঠেলে দিবে তরুণীকে। চলন্ত নাগায় সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল তরুণীর। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়া জেলার একেশ্বর গ্রামে। জানা গেছে এদিন চৈত্র সংক্রান্তি উপলক্ষে গাজন মেলায় বসেছিল ওই গ্রামে।সেই মেলাতেই পরিবারের লোকজনের সঙ্গে উপস্থিত হয়েছিলেন এক তরুণী। সেখানেই তার নজর পড়ে নাগর দোলার উপর। কিন্তু নাগরদোলাতেই যে মরণ পাতা রয়েছে তার জন্য সে বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেনি।নাগরদোলা চলাকালীন ওই তরুণী সেলফি তুলতে শুরু করেন । নানা নানা ভঙ্গিতে নিজস্বী নেওয়ার সময় অসাবধনতাবশত তাঁর চুল আটকে যায় নাগরদোলার পিলারে । আর এর পরেই ২৫ ফুট উপর থেকে নিচে পড়ে যায় ওই তরুণী। এরপর ছুটে আসে আশেপাশের বহু মানুষ। কিন্তু ততক্ষণে যে অনেকটা দেরি হয়ে গেছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই তরুনি। তবে এই প্রথম নয় মুঠোফোনে সেলফির নেশায় বহু মানুষ এমন ভয়ংকর বিপদের সম্মুখীন হয়েছেন।

