গ্রামে দোতালা বাড়ি বানালেই চলে যায় মানুষের প্রাণ, জানুন কোথায় আছে এমন রহস্যে মোড়া গ্রাম

মৌমিতা দেবনাথ,
একটা গোটা গ্রামে নেই কোন দোতলা বাড়ি সব বাড়ি একতলা। ভুলবশত যদি দু একটি দোতলা বাড়ি দেখতেও পাওয়া যায় তাহলে সেখানেও নেই ছাদ, টিন অথবা এডবেস্টারের ছাউনি দেওয়া। । কিন্তু কেন এমন এই গ্রাম কি রহস্য আছে পেছনে। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত বালিয়াড়া গ্রাম। আর পাঁচটা সাধারণ গ্রামের মতো এই গ্রামেও রয়েছে সুন্দর মনোরম পরিবেশ কিন্তু এই একটি বিষয়েই অন্যান্য গ্রামের থেকে ভিন্ন। গ্রামের বাসিন্দারা জানালেন যে মা মনসার স্বপ্নাদেশ অনুযায়ী নাকি এই গ্রামে কোন দোতলা বাড়ি বানানো যাবেনা, আর দোতলা বাড়ি বানালেই নাকি বেঘোরে চলে যায় সেই মানুষের প্রাণ। আর প্রজন্মের পর প্রজন্ম মেনে চলেছে এই আদেশ। একবার গ্রামের এক শিক্ষক মানুষের এই অন্ধবিশ্বাসকে ভাঙ্গার জন্য দোতালা বাড়ি বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু দোতালার সিঁড়ি বানানোর সময় ঘটে-বিপত্তি এক বাচ্চার সাথে ধাক্কা লেগে তার পা ভেঙে যায় এবং কিছুদিনের মধ্যেই আচমকা ওই ব্যক্তির মৃত্যু ঘটে, তারপর থেকে আর কেউ দুঃসাহস দেখাননি গ্রামে দোতলা বাড়ি বানানোর। যদিও বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানালেন গোটা বিষয়টি ভিত্তিহীন এবং মানুষের অন্ধ বিশ্বাস। সাধারণ মানুষকে এই অন্ধবিশ্বাসের থেকে বেরিয়ে আসতে হবে।