গ্রামে ঢুকলে ছাল ছাড়িয়ে দেব- তৃণমূল নেতা খুনের ঘটনায় টিনা ভৌমিককে হুমকি বিধায়ক তাপস সাহার

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

নদীয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলামের খুনের ঘটনায় তীব্র জোরালো হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূলের দুইগোষ্ঠী একে অন্যকে দোষারোপ করছে সাথে চলছে কাদা ছোড়াছুড়ি। নদিয়ার তৃণমূল নেতা মনিরুল ইসলাম খুনের ঘটনায় নওদা থানায় যে এফ আই আর দায়ের করা হয়েছে সেখানে নাম আছে নদীয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার এবং সাংসদ আবু তাহের খানের ভাগ্নে নওদার ব্লক সভাপতি নাম। এই খুনের ঘটনায় এ দিন জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিকের বাড়িতে যান সাংসদ মহুয়া মৈত্র। আর এরই মধ্যে বিধায়ক তাপস সাহা তার উদ্দেশ্যে বলেন গ্রামে ঢুকলে এবার ছাল ছাড়িয়ে দেবে। দুই পক্ষের এই গোষ্ঠী কোন্দলে ব্যাপক অস্বস্তিতে পড়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা। সামনে পঞ্চায়েত নির্বাচন আর তার আগে তৃণমূল নেতার খনে দলের অন্দরে যে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে তাতে বিরোধীরা যে কটাক্ষ করতে ছাড়বে না তা আর বলার অপেক্ষা রাখে না।