মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া হাই স্কুল থেকে আজ স্কুল ন্যাশনাল গেমসের উদ্দেশ্যে ঝাড়গ্রাম রওনা দিল তিন ক্ষুদে পড়ুয়া । কিছু দিন আগে জানা যায় জেলার জন্য অনূর্ধ্ব ১৪ বালক বিভাগের খেলোয়াড় বাছাই হবে সেই খবর পাওয়া মাত্রই একটুও দেরি না করে বাগআঁচড়া হাই স্কুল এর তরফ থেকে 5 জন খেলোয়াড় কে পাঠিয়ে দেন বাগআঁচড়া স্কুল স্পোর্টস ডিপার্টমেন্ট ও বাজুকা ফুটবল একাডেমীর প্রশিক্ষক রাকেশ সাহা, শেষে দুই খেলোয়াড়ের বয়স কম থাকায় 3 খেলোয়াড় মূল দলে জায়গা করে নেয়। এবং এই প্রথম শান্তিপুর থেকে সর্বমোট ৪ জন খেলোয়াড় নির্বাচিত হয়েছে বলে জানা যাচ্ছে। এদের মধ্যে বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের ৩ পড়ুয়া এবং বাবলা দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়ের ১ তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিশেষ সাহায্য করে বিদ্যালয়ে কতৃপক্ষ । জানা গেছে নদিয়া জেলার ১৮ জন খেলোয়াড়ের মধ্যে শান্তিপুর ব্রাজুকা ফুটবল একাডেমির ৪ খেলোয়াড় নির্বাচিত হয়েছে।

