গোপন সূত্রে খবর পেয়ে ৬৪ গ্রাম নকল সোনা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সামীম শেখ (৩২)। বাড়ি কালিয়াচকের সুজাপুরে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া নকল সোনা বেআইনিভাবে বিক্রি করে মোটা টাকা পাওয়ার ছক কষেছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে গতকাল রাতে রথবাড়ি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।

