গৃহবধূকে জোর করে মুখে বিষ ঢেলে প্রাণে মারার চেষ্টা। অভিযোগ স্বামী শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।

গৃহবধূকে জোর করে মুখে বিষ ঢেলে প্রাণে মারার চেষ্টা। অভিযোগ স্বামী শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।

নদীয়ার নবদ্বীপের বছর ২৩ এর রুবিনা খাতুনের বিয়ে হয় কল্যাণী চাদামারি আবু তাহের মন্ডলের। বছর তিনেক আগে দেখাশোনা করে এই বিয়ে হয় বলে জানা যায়। বিয়ের পর থেকেই রুবিনার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত স্বামী শ্বশুর-শাশুড়ি ও ননদ। বহুবার সমস্যা হয়েছে মীমাংসা হয়েছে। কিন্তু গতকাল অশান্তি চরম পর্যায়ে পৌঁছায় এবং রুবিনা কে মারধর করে মুখে জোর করে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল তার স্বামী আবু তাহের মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ রুবিনার বাপের বাড়ির লোকজনের। গতকালের ঘটনা আশেপাশে বাসিন্দারা জানতে পেরে তড়িঘড়ি রুবিনাকে ভর্তি করে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে রুবিনার। খবর পেয়ে আজ সকালে রুবিনার বাপের বাড়ির লোকজন এসে রুবিনাকে হাসপাতালে দেখতে যায়। এরপর ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন তারা। রুবিনার স্বামী শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। রুবিনার মা রহিমা বেবা জানান, বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার চালায় তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনেরা। গতকাল মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। যদিও মেয়ে প্রাণে বেঁচে যায়। হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার সঙ্গে যুক্ত জামাই, জামাই এর মা-বাবা এবং বোনের যথাযথ শাস্তির দাবিতে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছেন রহিমা বেবা।।