মৌমিতা দেবনাথ
গাড়ি থামিয়ে টোল চাওয়ায় টোল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে
তৃণমূল সাংসদের গাড়ি থামিয়ে টোল চাওয়ায় টোল কর্মীকে মারধর করার অভিযোগ পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের বিরুদ্ধে। সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নতুন বাংলা নিউজ।জানা গেছে সাংসদ সুনীল মন্ডল বৃহস্পতিবার মঙ্গলকোটের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কলকাতা থেকে পালশিট টোল প্লাজা পেরিয়ে যাবার সময়ে কর্তব্যরত টোল কর্মী উজ্জ্বল সিং সর্দার নিয়ম মেনেই গাড়ি আটকান। আর এরপরই কার্যত রেগে আগুন হয়ে যান তৃণমূল সাংসদ। যে সিসিটিভি ফুটেছে দৃশ্য ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ওই টোল কর্মী তৃণমূল সাংসদের গাড়ি আটকেছেন, আর তারপরেই গাড়ি থেকে নেমে টোল প্লাজার কর্মীকে গলা ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি তৃণমূল সাংসদ সুনিল মন্ডল পুরোপুরি অস্বীকার করেছেন।

