গাড়ির ভিতরে সাপের আতঙ্ক

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
গাড়ির ভিতরে সাপের আতঙ্ক
গাড়ির ভিতরে সাপ একি কাণ্ড! ঘটনাটি ঘটেছে,দত্তপুকুর নাটাপোল এলাকায়। জানা গেছে একটি প্রাইভেট গাড়ির ভিতরে সাপ ঢুকে যাওয়াকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। হাবড়াথেকে গাড়িটি ৩৫ নম্বর জাতীয় সড়ক ধরে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল। দত্তপুকুরের নাটাপোল পেরোতেই গাড়ির ভিতরে সাপ দেখতে পান পরিবারের এক সদস্য। এরপর যশোর রোডের কাছে গাড়িটি তারা দাঁড় করান এবং এরপরই উদ্ধার হয় সাপটি দেখুন সেই ভিডিও কিভাবে গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে জ্যান্ত একটি সাপকে। ঘটনায় বেশ আতঙ্কিত গাড়ির যাত্রীরা।