নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
গাড়ির চালককে মারধর করার অভিযোগ পৌরসভার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে,গাড়ির সাইড দেওয়া নিয়ে বচসার জেরে গাড়িচালককে ব্যাপক মারধরের অভিযোগ বিষ্ণুপুর পৌরসভার ইঞ্জিনিয়ার এর বিরুদ্ধে। এদিন পুরসভার ইঞ্জিনিয়ার সোমনাথ রায়ের সাথে বচসা হয় অপর ভাঙা গাড়ির চালক শান্তিনাথ মালিকের সাথে। গাড়িচালকের অভিযোগ ইন্ডিকেটর না দিয়ে সোমনাথ রায় মোর ঘুরছিলেন আর ঠিক তখনই ইঞ্জিনিয়ার সোমনাথ রায় এবং তার স্ত্রী গাড়ি থেকে নেমে এসে ওই ভাড়া গাড়ির চালককে বেধরক মারধর করে। রাতে কোনক্রমে পালিয়ে তিনি বেঁচে যান এরপরই অসহ্য কানের যন্ত্রণা দিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার জন্য যান এবং এরপর চিকিৎসকরা তাকে হসপিটালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেন। ইন্ডিকেটর না দিয়ে ই ওই ইঞ্জিনিয়ার মোড় ঘুরছেন আর সেটা নিয়ে বলতে যাওয়ায় তাকে স্বভাবে মারধর করার অভিযোগ তুললেন শান্তিনাথ মালিক। এ ঘটনায় অভিযুক্ত ইঞ্জিনিয়ার সোমনাথ রায় অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

