গরুর খাবার কাটতে গিয়ে মেশিনে হাত ঢুকে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ডান হাতের সমস্ত আঙ্গুল কাটা গেল

গরুর খাবার কাটতে গিয়ে মেশিনে হাত ঢুকে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ডান হাতের সমস্ত আঙ্গুল কাটা গেল। মর্মান্তিক ঘটনাটি ঘটছে মালদা জেলার কালিয়াচক থানার বালুপাড়া এলাকায়। আহত স্কুল ছাত্রের নাম আলফায়েজ সেখ বয়স (১১)বছর। সে স্থানীয় অচিন্তলা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পরিবার রয়েছে বাবা জিয়াউল শেখ। মা ছবি বিবি। তারা এক ভাই এক বোন। পরিবার স্থানের সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো আজ সকালে বাড়ির গরুর খাবার কাটতে গিয়েছিল মেশিনে। সেই সময় অসাবধানতায় মেশিনের মধ্যে তার ডান হাত ঢুকে যায়। সেই হাতের সমস্ত আঙ্গুল কাটা পড়ে যায় মেশিনে। তড়িঘড়ি ওই স্কুল ছাত্রকে প্রথমে উদ্ধার করে সিলামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই ছাত্র।