গরম তেলে হাত ডুবিয়ে চলছে রান্না, কিভাবে সম্ভব ?

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
গরম তেলে হাত ডুবিয়ে চলছে রান্না, কিভাবে সম্ভব ?
রান্নার সময় তেল ছুটে যাওয়ার ভয়ে যেখানে গরম কড়াইয়ের পাশে দাঁড়াতে ভয় পায় মানুষ সেখানে একেবারে গরম তেলের মধ্যে হাত ডুবিয়ে চলছে রান্না। আবার সেই তেল নিয়ে গায়ে মাখছেন খেয়েও নিচ্ছেন, কিভাবে সম্ভব শুনতে অবাক মনে হলেও এটাই কিন্তু সত্যি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এমনই একটি ভিডিও যেখানে এক ব্যক্তি গরম তেলের মধ্যে হাত ডুবিয়ে চপ ভাজছেন, আবার সেই তেল হাত দিয়ে তুলে নিয়ে খাচ্ছেন আর সারা গায়ে মেখে নিচ্ছেন। এ যেন এক অর্কল্পনীয় ঘটনা। দেখলে যেন নিজের চোখকেই বিশ্বাস হয়না। যখনই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হল যে আপনি গরম অনুভব করেন না সেই উত্তরে তিনি জানাবেন হ্যাঁ করি কিন্তু সেই গরম আমি সহ্য করতে পারি। শুধু তিনি একাই নন আশেপাশে যেসব মানুষরা দাঁড়িয়ে রয়েছে তাদেরকেও তিনি দেখিয়ে দিলেন সেই পদ্ধতি কিভাবে কড়াই থেকে গরম তেল নিয়ে গায়ে মাখতে হয়। আপনারাও দেখুন সেই আশ্চর্যজনক পদ্ধতি। যাদের দিয়ে তিনি পরীক্ষা করিয়ে দেখিয়ে দিলেন তারা জানালেন যে প্রথমে গরম লাগছে কিন্তু তারপর ধীরে ধীরে তা শরীরের সাথে সয়ে যাচ্ছে। এই পদ্ধতি দেখে আপনি আবার বাড়িতে পরীক্ষা করতে যাবেন না যেন হতেই পারে কোন ভয়ংকর বিপদ ঘটে গেল। তবে এমন ঘটনায় আশ্চর্য নেটিজনেরা।