গভীর রাতে নদীয়ার কৃষ্ণনগরে আগুন, সম্পূর্ণ ভূষ্মিভূত দুটি দোকান
মলয় দে নদীয়া :-কৃষ্ণনগর স্টেশনের পাশে শুক্রবার গভীর রাতে পাশাপাশি কয়েকটি দোকানে আগুন ধরে যায়। তার মধ্যে একটি মুদিখানার দোকানের বয়স ছিল ৩২ বছর। তবে কি থেকে আগুন লাগলো সেটা এখনো স্পষ্ট নয়। দমকলের দুটি ইঞ্জিনে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে ।না হলে পাশাপাশি অনেকগুলি দোকান রয়েছে পুরো স্টেশন রোড ধরে বিপুল ক্ষতির সম্ভাবনা ছিল।

