গভীর রাতে গাড়ি চালকদের তন্দ্রা কাটাতে অভিনব উদ্যোগ নিল গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন

গভীর রাতে গাড়ি চালকদের তন্দ্রা কাটাতে অভিনব উদ্যোগ নিল গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন। রাস্তার উপর গাড়ি আটকে গাড়ি ড্রাইভারদের চা খাওয়ালেন গোপীবল্লভপুর থানার সাব ইন্সপেক্টর পার্থ সারথী দে ও অন্যান্য পুলিশ কর্মীরা পুলিশ । জানা গেছে, রবিবার রাত ১২ টার পর গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়ে পুলিশের আধিকারিকরা ৯ নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়া একাধিক লরি চালককের হাতে তুলে দেন গরম চায়ের কাপ। পুলিশ সুত্রে খবর,বেশ কয়েকদিন ধরে এলাকার আবহাওয়ার আমুল পরিবর্তন এসেছে। শীতের আমেজ এসে গেছে।তার সঙ্গে রাত বাড়লেই শিশির পড়তে শুরু করেছে।এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে গাড়ি চালকরা যাতে গাড়ি চালানোর সময় তন্দ্রা বা ঘুমে আচ্ছন্ন হয়ে না পড়েন তার জন্য গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জীর নির্দেশ মতো পুলিশের এই উদ্যোগ বলে জানা গেছে।