নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
গভীর জঙ্গল থেকে উদ্ধার শয়ে শয়ে হেলমেট,গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ পরিত্যক্ত হেলমেট। কিন্তু কোথা থেকে এলো এত বিপুল পরিমাণ হেলমেট ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনাটি পানাগর এর রাজ্য সড়কের ধারে কাঁকসার দু’নম্বর কলোনি এলাকায়। ওই এলাকার জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এত বিপুল পরিমাণ হেলমেট। রাস্তার পাশেই বনদপ্তরের বোর্ড লাগানো। যাতে লেখা আছে, জঙ্গলে আবর্জনা ফেলবেন না, আগুন জ্বালাবেন না, জঙ্গল পরিষ্কার রাখার দায়িত্ব আপনার। কিন্তু কে বা কারা জঙ্গলে এত হেলমেট ফেলে গেল তা খতিয়ে দেখার চেষ্টা করছে স্থানেও পুলিশ। যেহেতু বনদপ্তর এর জায়গাতে হেলমেট পড়ে আছে তাই দ্রুত সেগুলোকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। এই হেলমেট ঘিরে এখন এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। পানাগর বনবিভাগ এর আধিকারিকরা এবং স্থানীয় কাঁকসার থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পরীক্ষা করে দেখা গেছে যে হেলমেট গুলো আর্মি হেলমেটও নয় তবে কারা এ কাজ করল তদন্ত করছে পুলিশ।

