গভীর জঙ্গলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
গভীর জঙ্গলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা।
গভীর জঙ্গলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার করা হলো একদিনের এক শিশু কন্যাকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুরে। এদিন কাশিচটা গ্রামের এক স্থানীয় বাসিন্দা গভীর জঙ্গল থেকে এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। এরপর তিনি ওই শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন। এরপর খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে এবং পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে বাঁকুড়া জেলা হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের অভিযোগ যে পুলিশ শিশুটিকে উদ্ধার করতে গেলে জঙ্গলের মধ্যে শিশুটির পরিবারের সাথে তাদের বচসা বাঁধে। একদিন বয়সের শিশুটিকে বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শিশুটি। ঘটনায় চঞ্চল কে ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।