গতকালকের কালবৈশাখী ঘূর্ণিঝড় পরিদর্শনে তপসীখাতা ছয় মাইল এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনোরঞ্জন রায়, আলিপুরদুয়ার:- গত রবিবার বিকেল চারটা নাগাদ কালবৈশাখী ঘূর্ণিঝড়ের শিকার হয়েছেন তপসীখাতা গ্রাম পঞ্চায়েতের ছয় মাইল এলাকার প্রায় ১৪০ টি পরিবার।তপসীখাতা ছয় মাইলের ঘূর্ণিঝড়ের খবর আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দের কাছে পৌঁছালে,তিরের গতিতে ঘটনাস্থলে পৌঁছে যান মনোরঞ্জন দে।মনোরঞ্জন দে ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পর ছুটে আসে ব্লক প্রশাসন থেকে শুরু করে আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন ও আলিপুরদুয়ার জেলা স্তরের অনেক নেতৃত্ব। বিধ্বংসী ঝড় হওয়ার কিছুক্ষণ পর ছয় মাইল এলাকার স্থানীয় মানুষজন আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়ক পথ অবরোধ করে।পুলিশ প্রশাসন ও মনোরঞ্জন দের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় তপসীখাতা ছয় মাইল এলাকার মানুষজন।মনোরঞ্জন দে তপসীখাতা ছয় মাইল এলাকার সকল ঘূর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে সারা রাত ব্যাপী ও সোমবার সকাল থেকে পরিষেবা এবং পাশে থাকার আশ্বাস দেন।রবিবারের পরিষেবায় ও সোমবারের পরিষেবায় মুগ্ধ হয় ছয় মাইল এলাকার ঘূর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষজন।মনোরঞ্জন দের পরিষেবার কথা রাত্রের মধ্যেই পৌঁছে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে ,রবিবার রাত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।ময়নাগুড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া সকল মানুষের সঙ্গে দেখা করে সোমবার সোজা আলিপুরদুয়ার তপসীখাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তপসীখাতা ছয় মাইল এলাকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তপসীখাতা ছয় মাইল প্রাথমিক বিদ্যালয়ে ঢোকেন তখন যেন রাস্তার দু’ধারে ও এদিক ওদিক সাধারণ মানুষের জনজোয়ার বইছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তপসীখাতা ছয় মাইল এলাকার ঘূর্ণিঝড় হওয়া ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গে বাড়ির পরিবারের মতো মিশে গিয়ে কিভাবে কথা বললেন শুনুন

