খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই শিশু
রাজ্যে অব্যাহত ভোট পরবর্তী হিংসা। ফের বোমার আতঙ্ক ছড়ানো মুর্শিদাবাদে। বল খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই শিশু। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত কাগ্রাম অঞ্চলের বাবলা গ্রামে। জানা গেছে, আজ সকাল ওই গ্রামের দুই শিশু খেলনা ভেবে কৌটো বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণের জেরে গুরুতরভাবে জখম হয়। এরপর তাদেরকে চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বোমা বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় আরও চারটি কৌট বোমা পড়ে আছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় সালার থানার পুলিশ পাশাপাশি পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ প্রশাসন।

