খাতা রিভিউ করেও মেলেনি আশানুরূপ ফল, কলেজের গেট আটকে বিক্ষোভ কেজি ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

খাতা রিভিউ করেও মেলেনি আশানুরূপ ফল, কলেজের গেট আটকে বিক্ষোভ কেজি ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের।ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও আশানুরূপ ফল মেলেনি যে কারণে আবেদন করা হয়েছিল রিভিউর জন্য। কিন্তু রিভিউ করার পরেও প্রত্যাশিত ফল এলো না। আর এরপরেই ক্ষোভে ইঞ্জিনিয়ারিং কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল বাঁকুড়া বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা। ইঞ্জিনিয়ারিং এর প্রথম সেমিস্টারে ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও বেশ কিছু পরীক্ষার্থীকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। রিভিউ করার পরও পাওয়া যায়নি প্রত্যাশিত ফল। এর ফলে দ্বিতীয় সেমিস্টারের জন্য ফর্ম ফিলাপের সময় দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ কাউন্সিলের গাফিলতির জন্য আজ বহু ছাত্র আত্মহত্যার পথ বেছে নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। এরপরে ইঞ্জিনিয়ারিং কলেজের মূল গেট ঘেরাও করে ছাত্রদের বিক্ষোভ শুরু হয়। কলেজের প্রিন্সিপাল জানান যে বিষয়টি নিয়ে তারা সহানুভূতির সাথে বিবেচনা করবেন এবং এই বিষয়ে তারা বোর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে। পড়ুয়াদের দাবি যে ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে তাই অবিলম্বে তাদের সকলকে পাস করিয়ে দিতে হবে।