মৌমিতা দেবনাথ
রাতারাত দল বদল তাও আবার একজন দুজন নয় একটি গোটা গ্রামের সিপিআইএম সমর্থকরা, রীতিমত কোর্ট পেপারে সই করে দুজন সিপিআইএম প্রার্থী সহ গ্রামের সকল সিপিআইএম কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করলেন। কিন্তু কেন এমনটা ঘটলো আচমকা, কি এমন হলো এক রাতে? ঘটনাটি পুরুলিয়ার কলাগাড়া গ্রামে। জানা গেছে ভোট আবহে গত কয়েকদিন যাবত উত্তপ্ত ছিল পুরুলিয়ার এই গ্রাম। এমনকি সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করারও অভিযোগ ওঠে। প্রতিটি বাড়ির দেওয়ালে এখনো জ্বলজ্বল করছে কাস্তে হাতুড়ির চিহ্ন কিন্তু তারা কেউ এখন আর সিপিআইএম সমর্থক নন প্রত্যেকেই দল বদলে হাতে তুলে নিলেন তৃণমূলের ঝান্ডা। যদিও দলবদল করা সিপিআইএম কর্মীদের দাবি যে তাদের উপর কেউ কোনো চাপ সৃষ্টি করেনি সকলেই তারা স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে দল বদলের সাথে সিপিআইএম তৃণমূল সংঘর্ষের কোন যোগসূত্র নেই। কিন্তু তবে কেন এমনটা হল যে গোটা গ্রামে একজনও সিপিআইএম প্রার্থী নেই, উঠছে প্রশ্ন।

