মলয় দে নদীয়া:- আজ নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর এলাকায় পঞ্চায়েতে সমিতিতে এবং জেলা পরিষদে তৃণমূল প্রার্থী , এবং স্থানীয় কর্মীদের নিয়ে একটি কর্মসভায় উপস্থিত হন, রাজ্যের মন্ত্রী সুজিত বসু। নদীয়া জেলা পরিষদের বিদায়ী বোর্ডের প্রাক্তন সভাপতি বর্তমান জেলা পরিষদের প্রার্থী রিক্তা কুন্ডু, এবং সকল প্রার্থীরা আজ আশীর্বাদ এবং পরামর্শ নেন তার। বুথ সভাপতি জয়দেব মনি, অঞ্চল সভাপতি সুবল হালদার ছাড়াও শহর থেকে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ বেশ কিছু নেতৃবৃন্দ। হরিপুর অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি বড় মিছিল লক্ষ্য করা যায় যাতে মহিলাদের সংখ্যাও ছিলো চোখে পড়ার মতন।
মন্ত্রী বলেন শান্তিপুরে বেশ কয়েকবার তিনি এসেছেন। তবে এর পরের বার আসাটা হবে বিজয় উৎসবের। ধর্মের বিভাজন এবং এনআরসি দেখিয়ে এবারের পঞ্চায়েত দখল করতে পারবে না বিজেপি,কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েও কোনো লাভ হবে না।
সিপিএম তো আগেই শূন্য হয়ে গেছে। মমতা দিদির বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে সাধারণ মানুষ প্রতিদানের প্রতীক্ষায় রয়েছেন।
প্রায় সর্বত্রই তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই নির্দল প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, জোড়া ফুল প্রতীক চিহ্নে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাই আমাদের প্রার্থী, নির্দল নয়।

