কেশপুরের জনসভায় তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ভুয়সী প্রশংসায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

মৌমিতা দেবনাথ,
জনসভায় তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এবং তার তৃণমূলের বুথ সভাপতির ভুয়োসি প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ যেন এক উল্টো চিত্র যেখানে, যেখানে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত এর প্রধান উপপ্রধান এবং সদস্যদের বিরুদ্ধে মানুষের একরাশ অভিযোগ। সেখানে কেশপুরে দেখতে পাওয়া গেল একেবারে অন্যরকম চিত্র। এদিন কেশপুরে জনসভায় পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে তিনি যে জায়গাতেই জনসভায় পৌঁছেছেন সেখানেই কখনো পঞ্চায়েত প্রধান কখনো পঞ্চায়েত সদস্য আবার কখনো অঞ্চল সভাপতির বিরুদ্ধে মানুষের অভিযোগ থাকায় তাদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন। কিন্তু কেশপুরে জনসভায় মঞ্চে ডেকে সেখানকার পঞ্চায়েত মেম্বার মঞ্জু দলবেরা এবং তার স্বামী অভিজিৎ দলবেড়ার প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। সেখানকার পঞ্চায়েত মেম্বার মঞ্জু দলবেরা আবাস যোজনার ঘর ফিরিয়ে দিয়েছেন কারণ তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য সেই কারণে। আবাস যোজনায় নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও তিনি ফিরিয়ে দিয়েছেন সেই ঘর। এদিন জনসভায় তাদের দুজনকে মঞ্চে ডেকে তাদের প্রশংসা করে বললেন তিনি গর্বিত যে তিনি তৃণমূল কংগ্রেসে এরকম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মত সৈনিক পেয়েছেন।