কেন মাঝপথে অনুষ্ঠানমঞ্চ ছেড়েছিলেন কিরণমালা, কি জানালেন অভিনেত্রী

মৌমিতা দেবনাথ,
বিগত কয়েকদিন আগে কিরণমালা সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী রুকমা রায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গেছে আচমকা অনুষ্ঠান মঞ্চ ছেড়ে তিনি নেমে যাচ্ছেন। এবার অভিনেত্রী রুকমা রায় নিজের ফেসবুক লাইভে এসে নিজেই জানালেন সে কথা কি হয়েছিল সেদিন অনুষ্ঠান মঞ্চে। অভিনেত্রী জানালেন খানাকুলের উদয়পুরে একটি কালীপুজোর অনুষ্ঠানে যান তিনি। প্রথমত অনুষ্ঠানে প্রবেশ করার সময় তার সাথে শো এর অর্গানাইজারদের বচোসার সৃষ্টি হয় কারণ রাস্তা ছোট হওয়ায় অভিনেত্রীর গাড়ি ঢুকছিল না যার ফলে শো এর অর্গানাইজাররা তাকে হেঁটে যাওয়ার জন্য বলে শেষ পর্যন্ত অভিনেত্রী হেঁটে মঞ্চ পর্যন্ত পৌঁছান। সুন্দর মতই শো চলছিল কিন্তু তার পরই বাধে বিপত্তি। কয়েকজন যুবক অভিনেত্রীর কাছে সেলফির আবদার করেন যথারীতি দর্শকের আবদার মেটাতে অভিনেত্রী সেলফির তোলেন আর তারপরই নাকি সেখানে উপস্থিত এক ব্যক্তি অভিনেত্রীকে বলেন তাকে এড দেওয়ার জন্য এখানে আনা হয়নি গান গাওয়ার জন্য আনা হয়েছে যদি গান তিনি না গান তবে যেন মঞ্চ ছেড়ে চলে যান। ঘটনাকে কেন্দ্র করে এরপর চরম উত্তেজনার সৃষ্টি হয়। কি বলছেন কিরণমালা খ্যাত অভিনেত্রী রূকমা রায় শুনুন।