নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ:
কাকেদের ভিড়ে পালপাড়া রূপ নিল কাক পাড়ায়,নাম তার পালপাড়া কিন্তু ইদানিং সেটি আর পালপাড়া নেই কারণ সেখানে বসবাস গড়ে তুলেছে হাজার হাজার কাকেরা। তাই উত্তর দিনাজপুরের সুভাষ গঞ্জ এলাকার উত্তর পালপাড়া আজ পরিণত হয়েছে কাক পাড়ায়। দিনরাত কাকেদের উৎপাতে বাসিন্দারা নাজেহাল। রায়গঞ্জের কুলীন নদীর তীরে জনবহুল এলাকায় ভিড় জমিয়েছে ঝাকে ঝাকে কাক। সকাল থেকে সন্ধ্যে কাকেদের কাকা ডাকে কান ঝালাপালা বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা কেউ কেউ মনে করছেন যে কাকেরা হয়তো তাদের খাবারের যোগান এই জায়গাতেই ভালো পায় তাই সকাল সন্ধ্যা ভিড় জমায় এখানে। জিনিসপত্র খাওয়ার কোনটাই বাইরে রাখার উপায় নেই সুযোগ পেলেই ছো মেরে সেটাকে তুলে নিয়ে পালায় কাকেরা। রীতিমত অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। দুর্গতি এমনই যে এলাকার মানুষ এখন নিজেদের পাল পাড়ার বদলে কাকপাড়ার বাসিন্দা হিসেবে পরিচয় দিচ্ছে।

