মৌমিতা দেবনাথ
কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে ৩ জন মৎস্যজীবী
কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের কবলে পড়বেন তিনজন মৎস্যজীবী। জানা গেছে শনিবার কাকড়া ধরার জন্য নগেরাবাধ এলাকার চারজন বন্ধু পশুপতি সরদার, সমর হালদার, পূর্ণদাস এবং সঞ্জয় চক্রবর্তী নামে চার বন্ধু সুন্দরবনের নদী থেকে কাঁকড়া ধরার ছক কসছিল নৌকায় বসে। ঠিক সেই সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে সঞ্জয় চক্রবর্তীর ঘাড়ের উপর লাফিয়ে পড়ে কামড় বসায়। এরপর বাকি তিন বন্ধুর সাহসিকতায় অবশেষে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা পিজি হসপিটালে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করছেন ওই ব্যক্তি।তবে এই প্রথম নয় এর আগেও সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের কবলে পড়েছেন বহু মানুষ। ঘটনায় ব্যাপক আতঙ্কে এলাকাবাসী

