অত্যাধিক বিদ্যুতের বিল এবং ফিক্সড চার্জ দ্বিগুণ এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি নিয়ে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার চাকদহ থানার অন্তর্গত কল্যাণী ব্লকের মদনপুরে ইলেকট্রিক সাপ্লাই অফিসের সম্মুখে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি নিয়োগ গ্রাহকরা। তাদের অভিযোগ যে ফিক্সড যে চার্জ আছে বিদ্যুতের সেটাকে দ্বিগুণ করার যে সিদ্ধান্ত সেটা তারা কিছুতেই মেনে নেবেন না। কারণ এর ফলে যারা ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। অন্যান্য রাজ্যে যেখানে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়া হচ্ছে সেখানে এই রাজ্যে সাত টাকা ৭ টাকা ৭৮ পয়সা করে বিদ্যুতের বিল ধার্য করা হচ্ছে। যে কারণে বিদ্যুতের বিল আজ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে যে কারণে আজ তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন

