মলয় দে নদীয়া :-নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যর সঙ্গে দেখা করতে এসে বিপাকে পড়লেন রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি উপাচার্য্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। পাশাপশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৭০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন। জগন্নাথ সরকার বলেন, উপাচার্য্য মানস কুমার স্যানালকে জানিয়েই আমি বিশ্ববিদ্যালয় এসেছিলাম। কিন্তু উপাচার্যের দেখা পাওয়া যায়নি। পাশাপাশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপাচার্য নেই। সংসদকে অসহযোগিতার কোনো খবর তাদের কাছে নেই।

