মৌমিতা দেবনাথ
এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তুলে ধরছি নতুন বাংলা নিউজে। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিআইডি স্ক্যানারে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় যখন জেরবার রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বঙ্কিম ঘোষকে তলব সিআইডির। তবে জানা যাচ্ছে পঞ্চায়েত ভোটের কারণে বিধায়কের অনুরোধে তাকে ভোটের পরেই তলব করা হতে পারে।মূলত শুক্রবার সকাল ১১টায় বিজেপি বিধায়ককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কল্যাণী এইমসে বঙ্কিম ঘোষের পুত্রবধূকে বেআইনিভাবে নিয়োগ করা হয় বলে অভিযোগ। সেই সূত্র ধরেই সিআইডি বিধায়ককে তলব করে। যদিও পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন।

