কল্যাণীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির

কল্যাণীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির
মঙ্গলবার সকালে কল্যাণী ৪২ নম্বর রেলগেট সংলগ্ন বিয়ার ফ্যাক্টরির পাশের রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। জানাজায় মৃত ব্যক্তি আনুমানিক বছর ৪৯ এর শহিদুল মন্ডল। নৈহাটি শিবদাসপুর এর বাসিন্দা।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানায় কল্যাণী ৪২ নম্বর রেলগেটের দিক থেকে কল্যাণীর দিকে মোটরবাইক নিয়ে যাওয়ার সময় বিয়ার ফ্যাক্টরির পাশের রাস্তায় উঠতেই পেছন দিক থেকে আসা একটি ৪০৭ তার মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে রাস্তার মাঝখানে ছিটকে পড়েন তিনি। এরপর ওই ৪০৭ এর চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে মাথা থেতলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসে এবং খবর দেয় কল্যানি থানায়। ঘটনাস্থলে আসে কল্যাণী থানা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল পুলিশ মার্গে। ঘাতক গাড়িটি পলাতক বলে জানা যায়। মৃত ব্যক্তির মোটর বাইকের উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ। মৃত ব্যক্তির পকেট থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকে ফোন করে জানা যায় মৃত ওই ব্যক্তি বছর ৪৯ এর শহীদুল মন্ডল,নৈহাটি শিবদাসপুরের বাসিন্দা। খবর দেওয়া হয়েছে তার পরিবারে।