কল্যাণীতে একটি বহুতল বাড়ির গ্যারেজ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

কল্যাণীতে একটি বহুতল বাড়ির গ্যারেজ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

নদীয়া জেলার কল্যাণী রথতলা সংলগ্ন এলাকায় সোনার ভুবনের কল্পতরু বহুতল বাড়ির গ্যারেজ ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে কল্যাণী থানা। মৃত ব্যক্তি বছর ৫৪ বিশ্বনাথ চক্রবর্তী কল্যাণী রথ তলায় সোনার ভুবনের কল্পতরু বহুতল বাড়ির তিন তলার একটি ফ্লাইটে থাকতেন।
ওই ফ্ল্যাটের আবাসিকরা আজ সকাল আটটা নাগাদ দেখতে পায় ওই পক্তল বাড়ির গ্যারেজ ঘরে বিশ্বনাথ বাবুর ঝুলন্ত মৃতদেহ। খবর দেয় কল্যাণী থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে বিশ্বনাথ বাবুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলেন তারপর তাঁর মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের মর্গে। তবে এই মৃত্যুর পেছনের কারণ জানতে তদন্ত নেমেছে কল্যাণী থানার পুলিশ।।