মলয় দে নদীয়া:- কল্যাণীতে আজ হয়ে গেল এ নাইন স্কোয়ার পার্কের খুঁটি পুজো। এবার তারা পদার্পণ করছে ৫২ তম বর্ষে। এবারে তাদের দুর্গাপুজোর থিম চারধাম। ৫০ তম বর্ষে অমৃতসরের স্বর্ণ মন্দির করে তারা তাক লাগিয়ে দিয়েছিল সারা কল্যাণী তথা নদীয়াবাসিকে। এবার তাদের চিন্তা ভাবনায় ‘চার ধাম’। প্রায় ৩০ থেকে ৩৫ ফুট উপরে থাকবে কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। আসুন দেখে নিই এই খুঁটি পুজো নিয়ে কি জানাচ্ছেন এই পুজো কমিটির অন্যতম সম্পাদক সুদেব বিশ্বাস

