মলয় দে নদীয়া:-
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের লিখিত প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত হয় আজ ৪ ঠা জুন ২০২৩ । আবেদনের ভিত্তিতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট মারফত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আজ পরীক্ষায় বসেন তারা।
২২৬৬ টি শূন্য পদে আবেদনকারী দু লক্ষ্যাধিক।
শান্তিপুরে, মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়, ওরিয়েন্টাল একাডেমি, শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়, রাধারানী নারী শিক্ষা মন্দির এবং শান্তিপুর কলেজ এই পাঁচ জায়গায় সকাল থেকেই ভিড় চোখে পড়ে বহিরাগত জেলার আবেদনকারীদের। এই উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায় বেশ কয়েকদিন আগে থেকে। আজ ভোর হতেই শান্তিপুর থানার প্রায় সমস্ত এসআই এবং পুলিশকর্মী সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা দিতে উপস্থিত হন। অন্যদিকে তীব্র দাবদাহকে উপেক্ষা করে পরীক্ষার্থীদের অভিভাবকরা প্রতীক্ষা করেন রাস্তার পাশেই।
সূত্রের সূত্রের খবর অনুযায়ী জানা যায়, এই পরীক্ষার প্যাটার্ন চারটি পর্যায় নিয়ে গঠিত – প্রিলিমিনারি, PMT ও PET, ফাইনাল লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। কলকাতা পুলিশ কনস্টেবল নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরে নির্বাচিত প্রার্থীদের কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

