করোনা সচেতনতার প্রচারে তৃণমূল।

করোনা সচেতনতার প্রচারে তৃণমূল।

রতুয়া,

রতুয়া ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মাক্স সেনিটাইজার বিতরণ কর্মসূচি রাখা হয় রবিবার যেখানে করোনা নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে দেখা যায় জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে।

করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের ডাকা আংশিক লকডাউনে সাধারণ মানুষের মধ্যে বেশি সংখ্যক সচেতনতা ছবি ধরা পড়লেও কিছুটা হলেও সাধারণ মানুষ মধ্যে অসচেতনতার ছবি ধরা পড়ে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে নিজে পথে নামলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি এদিন তিনি নিজে হাতে ফেস্টুন নিয়ে করোনা সচেতনতামূলক প্রচার চালান মালদা জেলার রতুয়া ২ নং ব্লকের পুখুড়িয়া মোড়ে পথ চলতি সাধারণ মানুষকে করোনা সচেতনতা নিয়ে প্রচার চালান এবং পথ চলতি সাধারণ মানুষের হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দেন পাশাপাশি পথচলতি মানুষকে নিজের হাতে মাক্স পরিয়ে দেন তিনি ও পথচলতি সকলকে মাক্স পড়ার জন্য অনুরোধ করেন।