মলয় দে নদীয়া :-কখনো পায়ে হেঁটে কখনো, সাইকেল বা মোটরসাইকেলে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে শান্তিপুর শহরের বারোটি ওয়ার্ডে সরকারি বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কিনা সে বিষয়ে, খোঁজখবর নেন তার। শহরের চার নম্বর ওয়ার্ডে বড় গোস্বামী বাড়ি থেকে পুজো দিয়ে, এক নম্বর ওয়ার্ডে, দুই নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এলাকা, তিন নম্বর ওয়ার্ডের বাইগাছি মোড়ে চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগীর পরিবারের সাথে কথা বলা, এভাবেই আজ বারটি ওয়ার্ড পরিক্রমা করেন তারা, ওয়ার্ডে বিভিন্ন মন্দির মসজিদ এবং সরকারি দপ্তরে উপস্থিত হয়ে মানুষের কথা শোনা, প্রয়োজন মতন তাদের সহযোগিতা করা এই ছিলো উদ্দেশ্য। উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক, সিএসসি মেম্বার শুভজিৎ দে, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নরেশ লাল সরকার যুব সভাপতি দীপঙ্কর সাহা, আইএনটিটিইউসি নদিয়া জেলা সভাপতি সনৎ চক্রবর্তী সহ মহিলা ছাত্র এবং অন্যান্য বিভিন্ন নেতৃবৃন্দ।

