আজ রাজ্যে পুনঃনির্বাচন। আর পুনর্ নির্বাচনেও অব্যাহত সন্ত্রাস। পঞ্চায়েত ভোটের প্রথম দিন থেকেই উত্তপ্ত ছিল কোচবিহারের দিনহাটা। ভোটের দিন সেখানে কার্যত বোমাবাজি সন্ত্রাসের চিত্র উঠে আসে। পুনঃনির্বাচনের দিনও একই চিত্র কোচবিহারের দিনহাটায়। কংগ্রেস প্রার্থী নুরনাহা বিবির বাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ। দিনহাটায় এক নং ব্লকের এই বুথেই আজ পুনঃনির্বাচন হয়েছে। আতঙ্কে ক্যামেরার সামনে কেঁদেই ফেললেন প্রার্থী। পাশাপাশি বেশ কয়েকজন দুষ্কৃতি। কংগ্রেস প্রার্থীর বাড়িতে এসে লুটপাট চালায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আজ চরম উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের দিনহাটায়।

