ওয়ান নেশন, ওয়ান গ্রিড, ওয়ান ফ্রিকোয়েন্সি মাইথন পাওয়ারগ্রিডে উদযাপন করা হয়েছে

ওয়ান নেশন, ওয়ান গ্রিড, ওয়ান ফ্রিকোয়েন্সি মাইথন পাওয়ারগ্রিডে উদযাপন করা হয়েছে

কাজল মিত্র :- প্রগতিশীল ভারতের 75 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অর্জনের গৌরবময় ইতিহাস উদযাপন করতে ভারত সরকারের উদ্যোগে আজাদির অমৃত মহোৎসব সারা দেশে পালিত হচ্ছে। আজাদিকা অমৃত মহোৎসবের অংশ হিসেবে, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (পাওয়ারগ্রিড) বিদ্যুৎ মন্ত্রকের অধীনে, ভারত সরকারের ওয়ান নেশন, ওয়ান গ্রিড, ওয়ান ফ্রিকোয়েন্সি সম্পূর্ণ করার ঐতিহাসিক অর্জনকে স্মরণ করছে। 31শে ডিসেম্বর, 2021 তারিখে পাওয়ারগ্রিড, মাইথন সাব সেন্টারে (রূপনারায়ণপুর) বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করে বার্ষিকী উদযাপন করা হয়েছিল। কর্মসূচীতে, অফিসের ভবনটি তেরঙা আলোয় সজ্জিত করা হয়, বৃক্ষরোপণ, সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ সম্প্রচার, বিভিন্ন বিষয়ে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করা হয়। এ সময় পাওয়ারগ্রিড রূপনারনপুরের ইনচার্জ মন কুমার সিং সহ পাওয়ার গ্রিডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।