এবার সংখ্যালঘু ভোটেও থাবা বিজেপির, গতকাল কল্যাণীতে শুভেন্দু অধিকারীর হাত দিয়ে শতাধিক তৃণমূল পন্থী সংখ্যালঘু পরিবারের যোগদান

মলয় দে নদীয়া :- আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে পরিচিত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাঙ্কেও থাবা বসাতে চলেছে বিজেপি? সেরকমই ছবি ধরা পড়েছিলো কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়াগাছা প্রাইমারি স্কুলের মাঠে বিজেপির জনসভাতে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রায় ১০০ টি তৃণমূলপন্থী সংখ্যালঘু পরিবারের সদস্যরা। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো কুতুবউদ্দিন মন্ডল । যিনি এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন। বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমে উঠে আসা, কাঁটাবেলে এলাকায় দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। চলে বোমা। পুলিশ সূত্রে খবর , এই ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠী ছিল এই কুতুবউদ্দিন মন্ডলের সমর্থকরা। এটাও শোনা যায় যে, কুতুবুদ্দিন এই এলাকা থেকেই পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট পেতে চলেছে। কিন্তু তৃণমূলের টিকিট পাননি শেষ পর্যন্ত। তারপরেই কি বিদ্রোহী হয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন? এই যোগদান প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানাচ্ছেন আসুন দেখে নিই