মৌমিতা দেবনাথ
এবার রসগোল্লায়ও বসতে চলেছে হলমার্ক, কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
বাঙালির প্রিয় রসগোল্লা, শেষ পাতে রসগোল্লা না পড়লে বাঙালির খাদ্য তালিকা যেন অসম্পূর্ণ থেকে যায়। এবার আমার আপনার প্রিয় সেই রসগোল্লাতেও বসতে চলেছে হলমার্ক। ঠিক যেমন সোনায় হলমার্ক থাকে ঠিক তেমনি এবার রসগোল্লা বরফি পান্তুয়াসহ বিভিন্ন মিষ্টির প্যাকেটের গায়ে থাকবে আই এস নাম্বার। ইতিমধ্যে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটের গায়ে এফ এস এস এ আই নাম্বার দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। মূলত যে খাদ্যদ্রব্য মার্কেটে বিক্রি হচ্ছে তা সঠিক মানের কিনা তা নিশ্চিত করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু মিষ্টি সকালেরই প্রিয় তাই যাতে মিষ্টি সঠিক মানের হয় সেই কারণেই এবার রসগোল্লায় থাকছে আইএস নাম্বার।

