এবারে করোনায় আক্রান্ত হলেন খুদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এর অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়।

এবারে করোনায় আক্রান্ত হলেন খুদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এর অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়। এই মুহূর্তে তিনি তার নিজের কোয়াটারে হোম আইলোশনে রয়েছেন। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। সোমবার বিকেলে তিনি কোভিদ পরীক্ষা করেন এবং তারপর রাতেই তার কোভিদ রিপোর্টে পজিটিভ আসে। বেশ কিছুদিন আগেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি পুরঞ্জয় সাহা আক্রান্ত হয়েছিলেন বর্তমানে তিনি এখন সুস্থ রয়েছেন। এদিকে জেলায় করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে । বিশেষ করে শহর থেকে ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মালদা মেডিকেল কলেজ সুত্রে জানা যায় নতুন করে ১৭৬ জন করোনার টেস্ট করেছিল যার মধ্যে ৩৪ জন রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।