মৌমিতা দেবনাথ,
এডমিট কার্ড ভুল করে বাড়িতে ফেলে আসায় দেবদূতের ভূমিকায় পুলিশ কর্মী
পুলিশ কি শুধুমাত্র অপরাধীদের সাজাই দেয় একেবারেই নয় মাঝেমধ্যে তারাও দেবদূতের ভূমিকায় হাজির হয়। আর এদিনও তার অন্যথা হলো না। জীবনের প্রথম বড় পরীক্ষায় ভুল করে বাড়িতে মাধ্যমিকের এডমিট কার্ড ফেলে এসেছিল ব্যান্ডেলের লিচুবাগান এলাকার বাসিন্দা তন্নিষ্ঠা কুণ্ডু। নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তার মাথায় ভেঙে পড়ে আকাশ। ভুল করে যে এডমিট কার্ডটাই ফেলে এসেছে বাড়িতে। কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক সেই সময় একেবারে দেবদূতের ভূমিকায় হাজির হলেন চুঁচুড়া থানার এএসআই হিমাদ্রি চক্রবর্তী। ছাত্রীকে বাইকে বসিয়ে সোজা তাকে বাড়িতে নিয়ে যান তিনি। এডমিট কার্ড নেওয়ার পর আবার যথাসময়ে তন্নিষ্ঠাকে পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন ওই ছাত্রীর পরিবার।পুলিশ কর্মীর এমন মানবিক ভূমিকায় তার ভুয়সী প্রশংসা করছেন সকলে।

