এডমিট কার্ডে লিঙ্গ বিভ্রান্তি, কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার বসা হল না চাকরি প্রার্থীর

এডমিট কার্ডে ফিমেলের জায়গায় লেখা আছে মেল আর যে কারণেই কলকাতা পুলিশ কন্সটেবল এর লিখিত পরীক্ষায় বসতে পারলেন না, এক চাকরিপ্রার্থী। রবিবার রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কলকাতা পুলিশ কনস্টেবল এর পরীক্ষা হচ্ছে। নির্ধারিত সময়ে এক চাকরিপ্রার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় কিন্তু এডমিট কার্ড দেখতেই বাধল বিপত্তি। ফিমেলের বদলে লেখা মেল আর সেই কারণে তাকে চাকরির পরীক্ষায় বসতে দেওয়া হলো না। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এর একটি প্রাথমিক স্কুলে। কিন্তু এডমিট কার্ডে এত বড় ভুল হলো কি করে। বেশ কিছুক্ষণ ওই চাকরি প্রার্থীকে দেখতে পাওয়া গেল পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে। পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়ে ওই চাকরিপ্রার্থী। প্রশ্ন উঠছে কিভাবে এত বড় মাপের ভুল হতে পারে।