মঙ্গলবার এক স্কুল শিক্ষিকাকে নিয়ে রিতিমত তুলকালাম জলপাইগুড়ি শহরে কদমতলা গার্লস স্কুলে। ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযোগ, কদমতলা গার্লস স্কুলের শিক্ষিকা বনশ্রী ভৌমিক ২ বছর আগে স্কুলের এক স্টাফকে ছাতা চুরির অপবাদ দেন। পরবর্তীতে স্কুল শিক্ষিকারা তাকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন। এর পর থেকেই ঐ স্কুল শিক্ষিকা নিয়মিত স্কুলে আসেন না বলে অভিযোগ l যে দিন আসেন সেদিন ক্লাসে আসলেও ক্লাস না করিয়ে স্টাফ রুমে চুপচাপ বসে থাকে বলেও আরো অভিযোগ । বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা রীতা সেনগুপ্ত বারবার উদ্ধর্তন কতৃপক্ষকে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য ।
এদিন ঐ স্কুল শিক্ষিকা স্কুলে আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বাকি স্কুল শিক্ষিকারা। এরপর ওই স্কুল শিক্ষিকাকে নিয়ে প্রধান শিক্ষিকা বৈঠকে বসে। পরবর্তীতে শুরু হয়ে যায় হুলস্থুল কান্ড। ডাকা হয় পুলিশকে। ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। যদিও অভিযুক্ত স্কুল শিক্ষিকা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
আর শিক্ষিকাদের এই কান্ড দেখে রিতিমত ঘাবড়ে যান স্কুল পড়ুয়ারা। অনেকর দাবি, স্কুল শিক্ষিকাদের যখন এই হাল তখন পড়ুয়ারা শিখবে কি

