এক মহিলা সিভিক ভলেন্টিয়ার এর মৃতদেহ উদ্ধার। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মৃত সিভিক ভলেন্টিয়ারের স্বামীকে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম শম্পা হালদার। গত দু’বছর আগে, মানব রায়ের সাথে বিয়ে হয় শম্পা দেবির। আরাপুরের টিপা জানি এলাকায় তারা থাকতো বলে জানা যায়। গতকাল রাত্রে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এরপর তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করা হয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই গৃহবধূকে খুন করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনাই মৃত গৃহবধূর স্বামী মানব রায় কে গ্রেফতার করেছে।

