এক বছরে টিকিট না কাটা যাত্রীদের থেকে এক কোটি টাকারও বেশি জরিমানা তুলেছেন টিটি পিন্টু দাস

মৌমিতা দেবনাথ
এক বছরে টিকিট না কাটা যাত্রীদের থেকে এক কোটি টাকারও বেশি জরিমানা তুলেছেন টিটি পিন্টু দাস
তাড়াহুড়োতে ট্রেনে ধরতে গিয়ে বা অনেকেই ইচ্ছাকৃতভাবে ট্রেনে টিকিট না কেটেই উঠে পড়েন। এমনটা যদি আপনি ভেবে থাকেন যে বিনা টিকিটেই ট্রেন সফর করবেন তাহলে সাবধান। কারণ যদি একবার পড়েন টিকিট চেকার পিন্টু দাস এর কবলে তাহলে আপনাকে গুনতে হতে পারে মোটা অংকের জরিমানা। কারণ সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে খড়গপুর স্টেশনে কর্মরত টিকিট পরীক্ষক পিন্টু দাস ২০২৩ সালের ২৮ শে মার্চ পর্যন্ত প্রায় এক কোটি টাকারও বেশি জরিমানা তুলেছেন টিকিট না কাটা যাত্রীদের থেকে। ২০২৩ সালের গোটা বছরে সেই টাকার পরিমাণ প্রায় ১ কোটি ৫৩ হাজার ৪০০ টাকা। যা একটি রেকর্ড সৃষ্টি করেছে। কারণ নিত্যদিন যেখানে সরকারি কর্মচারীদের কাজে ফাঁকি দেওয়া অভিযোগ ওঠে সেখানে টিকিট পরীক্ষক পিন্টু দাসের কাজের প্রশংসায় পঞ্চমুখ সকলে।