বিড়ির ব্যবসা খুচরো তো তো হবেই! এক এবং দুই টাকার কয়েন, টোটো ভর্তি করে নিয়ে, সোজা মোটরসাইকেল শোরুমে
লাখ টাকার শখ পূরণ বিড়ি ব্যবসায়ীর
মলয় দে নদীয়া :-
মঙ্গলবার দুপুরে এক টোটো ভর্তি কয়েন নিয়ে আসাননগর ভীমপুরের মহারাজ অটো মোবাইলস এর শোরুমে এসে হাজির ক্রেতা। আনুমানিক এক লক্ষ টাকার কয়েন নিয়ে ক্রেতা হাজির হলেন তার স্বপ্নের উড়ান দেওয়ার জন্য ।নাম সুব্রত সরকার, পিতা রাখাল সরকার, বাড়ি কুলগাছি প্রায় এক লক্ষ টাকা ,দু টাকা ও এক টাকার কয়েন নিয়ে এক এভেঞ্জার বাইক কিনলেন। পেশায় তিনি একজন বিড়ি ব্যবসায়ী ।জানা যায় করোনা মহামারীতে যখন মানুষ চলতে পারছে না তখন সুব্রত বাবু তার বিড়ির ব্যবসা থেকে তিল তিল করে এক টাকা দু টাকার কয়েন জমিয়ে রাখেন। শোরুম এর মালিক পরিতোষ নস্কর বলেন আজ সকাল বেলা সুব্রত বাবু শোরুমে এসে এক টাকা দুই টাকার কয়েনের বিনিময়ে একটি মোটরসাইকেল কিনতে চান।শোরুম মালিক পরিতোষ নস্কর , প্রথমিকভাবে ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়ার কথা ভাবলেও, আইনী এবং মানবিকতার কথা ভেবে রাজি হন তিনি। তা বাজেও সবচেয়ে বড় কথা হল খরিদ্দার লক্ষ্মী।
তিনি বলেন সাধারণ মানুষের শখের লাখ টাকা, তাদের শখ পূরণ করাই দোকানদারের ধর্ম।

