একাধিক সমস্যার সমাধানে ওষুধের মতো কাজ করে মৌরী

খাওয়ার পর ১ চা চামচ মৌরি হজমের গোলমাল অনেকটাই কমিয়ে দিতে পারে।
পেট ফাঁপার সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে মৌরি ভেজানো জল।
এ ছাড়া মৌরির চা থাইরয়েড, কোলেস্টেরল, ডায়াবিটিসের মতো রোগও নিয়ন্ত্রণে আনতে পারে।
মহিলাদের ঋতুস্রাবের ব্যথা নিরাময়েও দারুণ উপকারী।
পেট গরম, পেট ফাঁপা বা হজমের সমস্যা থেকে খিদে না পাওয়া, সমস্যা অনেক কিন্তু সমাধান একটি। সেটি হল মৌরি। রান্নায় ফোড়ন হিসাবে ব্যবহার করা হলেও আয়ুর্বেদে মৌরি কিন্তু পেটের মহাঔষধ। পেটের যাবতীয় সমস্যা প্রাথমিক পর্যায়েই সামলে দিতে পারে এই মশলা। শুধু তা-ই নয়, দেহের তিন তত্ত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মৌরির বিশেষ ভূমিকা রয়েছে।
তবে পেটের সমস্যা হলে মৌরি খাওয়ার চেয়ে, সমস্যা হওয়ার আগেই তাকে প্রতিরোধ করা ভাল
নিয়মিত মৌরি খেলে হজমের পাশাপাশি, হার্টও ভাল থাকে। শিশুদের কৃমি নাশ করতে, বমি বমি ভাব কাটাতেও মৌরি দারুণ উপকারী। এ ছাড়াও দুধের পরিমাণ বাড়িয়ে তুলতে স্তন্যপান করান এমন মহিলাদেরও মৌরি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।