মৌমিতা দেবনাথ,
একাধিক অভিযোগে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন ২ তৃণমূল বিধায়ক
কোথাও দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তা। আবার কোথাও গ্রামে রয়েছে পানীয় জলের সমস্যা। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রীর নতুন সংকল্প দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। যেখানে দিদির দুত হয়ে গ্রামে মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন সাংসদ বিধায়ক নেতা-মন্ত্রীরা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় জনতার রোষের মুখে পড়েছেন শাসকদলের বহু সাংসদ বিধায়ক। আর এবার জনতার ক্ষোভের মুখে পড়লেন, বাকুরা ও মুর্শিদাবাদের দুই তৃণমূল বিধায়ক। এদিন বাঁকুড়ারতালডাংরায় দিদির দূত হিসেবে গ্রামে যান স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপচক্রবর্তী, এবং মুর্শিদাবাদের দিদির সুরক্ষা কবজ কর্মসূচি নিয়ে গ্রামে যান জীবনকৃষ্ণ সাহা। গ্রামে পৌঁছাতেই তাদের ঘিরে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। দুই জায়গা ভিন্ন হলেও মানুষের অভিযোগ একই, রাস্তা এবং পানীয় জলের সমস্যা। দুই বিধায়ককে ঘিরে কার্যত উত্তেজনা ছড়ায় বাঁকুড়া এবং মুর্শিদাবাদে।

